সিলেটটুডে ডেস্ক | ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে রোববার সকাল ১১ টায় দর্শন দেউড়ি আব্দুল গফুর ইসলামিক আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে উদ্যমে উত্তরনে শতকোটি (ওয়ান বিলিয়ন রাইজিং ক্যাম্পেইন) প্রচারাভিযান উদ্যাপন উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এ মানববন্ধনে সিলেটের সচেতন নাগরিকবৃন্দকে উপস্থিত থাকার জন্য যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী আমন্ত্রন জানিয়েছেন। আপনার উপস্থিতি নারী নির্যাতন প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে।