Sylhet Today 24 PRINT

আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের সাথে নির্বাচন প্রসঙ্গে আলাপকালে জানিয়েছেন, তারঁ মূল বক্তব্য উপস্থাপন না করে আংশিক ভুলভাবে উপস্থাপন করে জনসাধারণের মাঝে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, একটি বিশেষ মহল আমার বক্তব্যকে বিকৃত ও ভুলভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে নিয়ে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।

বুধবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী আরো জানান, তার রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যকে আংশিক বা প্রেক্ষাপট ছাড়া প্রচার করা হচ্ছে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তিনি মনে করেন, তার ব্যক্তি ইমেজ ক্ষুণ্ণ করতে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই ‘প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে। তিনি সিলেট-৪ আসনের মা-বোনদের প্রতি আহবান জানিয়ে বলেন, কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে, স্বাধীনভাবে নির্ভয়ে, নিরাপদে ভোট প্রদান করবেন। আপনাদের একটা মহামূল্যবান ভোট এলাকার সার্বিক উন্নয়নের কাজকে সুগম করবে।

এদিকে আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের পূর্ব গুরুকচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট প্রদান করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.