Sylhet Today 24 PRINT

ভোট দিয়ে হাবিবুর বললেন, ‘এবারে একটা ঐতিহাসিক ভোট হবে’

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: ভোট দিচ্ছেন হাবিবুর রহমান

ভোট দিয়েছেন সিলেট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

আজ সকাল ৮টায় শিবগঞ্জ স্কলার্সহোম কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম সহ নেতাকর্মীরা।

এ-সময় তিনি বলেন, সারাদেশের উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে, এটা গোটা বিশ্ব দেখছে। এবারে একটা ঐতিহাসিক ভোট হবে। এসময় তিনি মানবিক বাংলাদেশ গড়ে তুলার অঙ্গীকার ব্যক্ত করেন।

কোনো শঙ্কা দেখছেন না বলে জানান তিনি। কিছু ভুল বুঝাবুঝি হয়েছে। কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার কথা জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.