Sylhet Today 24 PRINT

সিলেটে ভোটকেন্দ্রের সামনে থেকে সাবেক ছাত্রদল নেতা নাবিল রাজা আটক

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা নবীন চৌধুরী (নাবিল রাজা) কে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর দর্শন দেউরি এলাকার জালালাবাদ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর একটি টিম তাকে আটক করে নিয়ে যায় বলে সূত্র নিশ্চিত করে।

তাৎক্ষণিকভাবে আটক হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সকাল থেকে ওই ভোটকেন্দ্রের সামনে ছিলেন নেন নাবিন রাজা।

পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে নাবিল রাজাকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর একটি টিম আটক করে তাদের জিপে করে নিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.