Sylhet Today 24 PRINT

সিলেট-২: প্রায় ৩২ হাজার ভোটের ব্যাবধানে এগিয়ে লুনা

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট-২ আসনে প্রায় ৩২ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী তাহসীনা রুশদীর লুনা।

তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য গুম হওয়া এম. ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্ঠা।

স্থানীয় সূত্রে এই আসনের ৫০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে তাহসীনা রুশদীর লুনা (ধানের শীষ) পেয়েছেন ৪৪ হাজার ১১২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী মুনতাসির আলী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১২৮ ভোট।

সিলেট-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন পুরুষ, ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন নারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.