নিজস্ব প্রতিবেদক | ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে৫৫ টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) এগিয়ে রয়েছেন।
সিলেটের ৬ টি আসনের মধ্যে এই একটি মাত্র আসনে জামায়াত নেতৃত্বাধিন জোটের প্রার্থী এগিয়ে আছেন।
৫৫ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ২৭ হাজার ২২৭ ভোট। এ আসনে বিএনপি সমর্থিত জমিয়তের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ) পেয়েছেন ২১ হাজার ৪২ ভোট। আর বিএনপির বিদ্রোহী মামুনুর রশীদ (চাকসু মামুন) ফুটবল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯১ ভোট।