নিজস্ব প্রতিবেদক | ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সিলেট-১ (সদর-নগর) আসনে ৭০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমানের চেয়ে তিনি ১৭ হাজার ৮৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সিলেট-১ আসনে মোট ভোট কেন্দ্র ২১৫টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৭০টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৫৮৪ ভোট।
আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রাপ্ত ভোট ৪০ হাজার ৮৯৫।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর পেয়েছেন ১০৭টি ভোট আর জামায়াতের দাঁড়িপালাল প্রতীকের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ৮৭ ভোট।
শাহমীর স্কুল কেন্দ্রে ধানের শীষ ৯২৩ ভোট ও দাঁড়িপাল্লা ৮৫১ ভোট।
রসময় মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রে ধানের শীষ ৩০৬ ভোটি, দাঁড়িপাল্লা ২১৩ ভোট।
মির্জা জাঙ্গাল উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৯৭০ ভোট ও দাঁড়িপাল্লা ৩৫৭ ভোট।
সোনারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৬৪৩ ভোট ও দাঁড়িপাল্লা ৫৬৫ ভোট।
কাজী জালাল উদ্দিন সরকারী বালক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৬০৭ ভোট ও দাঁড়িপাল্লা ৫২১ ভোট।
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ধানের শীষ ৪১৬ ভোট ও দাঁড়িপাল্লা ৩৬৮ ভোট।
আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১০৪১ ভোট ও দাঁড়িপাল্লা ২০৩ ভোট।
কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১০৫১ ভোট ও দাঁড়িপাল্লা ৭২৪ ভোট।
রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৫২৫ ভোট ও দাঁড়িপাল্লা ৫৩৫ ভোট।
বুরজান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৭৩৬ ভোট ও দাঁড়িপাল্লা ১৬১ ভোট।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ধানের শীষ ১০৬৬ ভোট ও দাঁড়িপাল্লা ৭১০ ভোট।
মোল্লারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১০৫৭ ও দাঁড়িপাল্লা ৭৭৪ ভোট।
কালিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭২৮ ও দাঁড়িপাল্লা ২৪৩ ভোট।
ফকিরেরগাও পাইকরাজ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৭৪০ ভোট, দাঁড়িপাল্লা ৪৪৪ ভোট।
খাসরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৬৬৬ ভোট ও দাঁড়িপাল্লা ৫১৪ ভোট।
সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।