Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ-৪ আসন: ৫০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে বিএনপির ফয়সল

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী এস এম ফয়সল।

এ আসনে মোট ১৮৩টি ভোটকেন্দ্রে মধ্যে ৭৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি। ৭৯টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে এস এম ফয়সল ৮০ হাজার ৪০৭টি ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে ভোট পেয়েছেন ৩১,২৯৪।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫,৫২,৭১১।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.