Sylhet Today 24 PRINT

সিলেট-৫: আবুল হাসানের জয় আটকে আছে পোস্টাল ভোটে

কানাইঘাট প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের ১৫৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৬ হাজার ২৩০ ভোটে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান। এ আসনে বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৫৮টি ভোট কেন্দ্রের ফলাফলল অনুযায়ী, ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ৮১৪ ভোট। অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৫৮৪ ভোট। এতে করে ১১ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ৬২৩০ ভোটে এগিয়ে রয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ চাকসু মামুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৬১৪ ভোট।

প্রার্থীদের নির্বাচনী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিলেট জেলা প্রশাসক অফিস (পোস্টাল ভোট) কেন্দ্রের রেজাল্ট ব্যাতীত দেওয়াল ঘড়ির প্রার্থী বিজয়ের পথে এগিয়ে রয়েছেন। পোস্টাল ভোট এখনও গণনা শুরু হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.