Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের পাঁচটি আসনেই ধানের শীষ এগিয়ে

সিলেটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীদের ধানের শীষ এগিয়ে আছে। পাঁচটি আসনের মধ্যে চারটিতে ধানের শীষ প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা, অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী।

সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) ১৭৮ কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফলে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল পেয়েছেন ৮ হাজার ৮৪৮ ভোট। জামায়াতের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৫ হাজার ৮৯৮ ভোট।

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) ১১২টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী পেয়েছেন ৭ হাজার ২৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৩ হাজার ৭৮৮ ভোট।

সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) ১৪৮টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ পেয়েছেন ২৬ হাজার ৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন পেয়েছেন ১২ হাজার ১৬৯ ভোট।

সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) ১১৬টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী নূরুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ১১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ শামস উদ্দীন পেয়েছেন ১১ হাজার ৪১ ভোট।

সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) ১৭১টি কেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ পেয়েছেন ২০ হাজার ৬৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী পেয়েছেন ১২ হাজার ৯৫৬ ভোট।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ রাত নয়টায় এ তথ্য জানা গেছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.