নিজস্ব প্রতিবেদক | ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সিলেট-২ আসনে জয়ের প্রায় দ্বারপ্রান্তে রয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী তাহসীনা রুশদীর লুনা।
তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য গুম হওয়া এম. ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্ঠা।
বিশ্বনাথ ও ওসমানী নগরের ১২৭ কেন্দ্রের মধ্যে ১১০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী লুনা পেয়েছেন ৯৯ হাজার ৮১৬ ভোট। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী মুনতাসির আলী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৫৬৪।
ফলে প্রায় ৬৭ হাজার ২৫২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন লুনা।