Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার বিশাল জয়

অঞ্জন রায়, নবীগঞ্জ  |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১১৬টি এবং বাহুবল উপজেলার ৬১টিসহ মোট ১৭৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ২শ ৪৫ ভোট।

স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৪শ ৬২ ভোট। এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২শ ৪৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) প্রার্থী কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৯ ভোট।

বেসরকারি ফলাফলে দেখা যায়, ড. রেজা কিবরিয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

দলের নেতাকর্মীরা মনে করছেন, এ বিজয়ের মধ্য দিয়ে হবিগঞ্জ-১ আসনে বিএনপির রাজনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.