Sylhet Today 24 PRINT

সিলেট-১: মুক্তাদীরের জয়, লক্ষাধিক ভোট পেয়েছেন হাবিবও

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট-১ আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানও লক্ষাধিক ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে মুক্তাদীর ১৮৮ কেন্দ্রে ভোট পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৮৫টি। আর দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা হাবিবুর রহমান ভোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯২টি।

ফলে খন্দকার মুক্তাদীর এগিয়ে আছে ৪২ হাজার ২২৩ ভোটে।

এ আসনে মোট ভোটকেন্দ্র ২১৫টি। এখনো ২৭টি ভোটকেন্দ্রের ফল অপেক্ষমান। দু’জনের ব্যবধানও অনেক বেশি। অপেক্ষমান ২৭ কেন্দ্রের ভোটার হিসাব করে দু’জনের সম্ভাব্য ভোটের পরেও খন্দকার মুক্তাদীরের জয় অনেকটাই নিশ্চিত।

সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন।

এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.