Sylhet Today 24 PRINT

সিলেটে চা বাগান থেকে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটের খাদিম চা বাগানের বুরজান চা কারখানা এলাকা থেকে ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশে মহানগর গোয়েন্দা বিভাগ। পুলিশের অভিযোগ, গ্রেপ্তারকৃতরা পেশাদার জুয়াড়ি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শনিবার রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুরজান চা কারখানার মাঝলাইনের শংকর ছত্রীর বসত ঘর থেকে প্রকাশ্যে ঝান্ডু-মুন্ডুজাতীয় জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, এয়ারপোর্ট থানার খাদিম চা বাগানের কুশেন্দ্র ছত্রীর ছেলে শংকর ছত্রী (৩৮), মৃত নরেন ডিব্রার ছেলে ইরাক চিচাম (২৭). কুকিল বাউরীর ছেলে শিতেশ বাউরী (২৭), মৃত বাবুল লোহার ছেলে সজীব লোহার (২৬). শ্রীধাম ছত্রীর ছেলে অধীর ছত্রী (৩৪) ও কানন ছত্রীর ছেলে দিবাকর ছত্রী (২৩)।
তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা (নং ৭৫/১৪/০২/২৬) দায়ের করে সবাইকে আদালতে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.