Sylhet Today 24 PRINT

বন্দরবাজার থেকে ১৯ জন হকার আটক, ১৮টি ভ্যান জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট নগরের বন্দরবাজারে সড়কে পণ্য নিয়ে বসায় ১৯ জন হকারকে আটক করেছে পুলিশ। এসময় ১৮টি ভ্যান জব্দ করা হয়েছে।

রবিবার রাতে বন্দরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে নগরীর বন্দরবাজার এলাকার বিভিন্ন সড়কের উপরে আবারও হকাররা সবজি ভ্যান নিয়ে ফুটপাত দখল শুরু করে। খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ নগরীর হেডপোস্ট অফিস সড়ক, সিটি গেইট সড়ক, জেলা পরিষদ সড়ক, করিমউল্লাহ পেপার পয়েন্ট ও হাসান মার্কেটের সামনে অভিযান করে পুলিশ।

এসময় ১৯জন হকারকে আটক ও ১৮টি ভ্যান জব্দ করা হয়। আটকের পর তাদেরকে সিলেট কোতোয়ালি থানা হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বন্দরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘ নগরীর বিভিন্ধন্ন সড়কে ফুটপাত দখলের কারণে ভ্যান ও হকারদের আটক করা হয়েছে। হকার উচ্ছেদের ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.