Sylhet Today 24 PRINT

কাল সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

মন্ত্রী হওয়ার পর কাল শুক্রবার প্রথমবারের পর সিলেট সফরে আসছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দুই দিনের সফরে শুক্রবার সিলেট আসছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের এই সংসদ সদস্য।

শুক্রবার ও শনিবার তিনি সিলেটে বিভিন্ন সরকারী ও দলী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

জানা যায়, শুক্রবার সকাল ৮ টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে এসে পৌছাবেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। জুম্মার নামাজ হযরত শাহজালাল (রহ:) মসজিদে আদায় করে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করবেন। পরে দরগাহ হযরত শাহজালাল (রহ:) হতে হযরত শাহপরান (রহ:) মাজারের উদ্দেশ্যে যাত্রা হযরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত শেষে গাজী বুরহান উদ্দিনের মাজারের উদ্দেশ্যে যাত্রা গাজী বুরহান উদ্দিন এর মাজারে জিয়ারত করবেন। দক্ষিণ সুরমার তেতলিতে ইফতার মাহফিলে যোগদান করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা। নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের সকল রাজনৈতিকদলের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে যোগদান। ওই রাতেই তিনি ঢাকায় ফিরে যাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.