Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ডিবি পুলিশের অভিযানে আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট পয়েন্টের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ওই স্থানে তীর শিলং নামে জুয়া খেলা চলছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার ব্রাক্ষণশাসন থানার ছাতিয়ানি এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে মনির হোসেন (৪২), বর্তমানে দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় বসবাস করছেন, দক্ষিণ সুরমা থানার স্বর্ণালী ভার্থখলা এলাকার হাফিজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৪০), এবং ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রাঙ্গাপাড়া এলাকার আঃ গফুরের ছেলে আক্তার হোসেন (৪৫), বর্তমানে চাঁদনীঘাট এলাকায় বসবাস করছেন।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.