Sylhet Today 24 PRINT

সোমবার দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল কাটার জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটিএলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৩ কেভি শ্রীরামপুর ও গোটাটিকর এবং ১১ কেভি শিববাড়ি, চান্দাই, বিসিক ফিডারের আওতাধীন নগরীর মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ি, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর ও এর আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক সরবরাহ শুরুর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন শামছ-ই আরেফিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.