Sylhet Today 24 PRINT

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ, আটক ৯

‎গোয়াইনঘাট প্রতিনিধি: |  ২২ ফেব্রুয়ারী, ২০২৬

‎সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে এ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

‎রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০ থেকে ৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়েছে।

‎অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি (তদন্ত)সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও অভিযানে অংশ নেন।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.