Sylhet Today 24 PRINT

সিসিক নির্বাচন: মেয়র পদে প্রার্থী হতে চান ছাত্রদল নেতা দিনার

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের আলোচনা। ইতোম্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দ্রুতই স্থানীয় সরকারের নির্বাচন দিতে চায় সরকার।

এমন ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরাও নড়েচড়ে বসেছেন। সিসিকের মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়েও চলছে আলোচনা। ক্ষমতাসীন দল বিএনপি থেকে এবার মেয়র পদে কে প্রার্থী হবেন তা নিয়ে চলছে আলোচনা। বিএনপির মনোনয়নে মেয়র হওয়া আরিফুল হক চৌধুরী গত সংসদ নির্বাচনে এমপি বর্তমানে মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ফলে সিসিকে এবার নতুন কাউকেই বেছে নিতে হবে দলটিকে।

দলের হাইকমান্ডের নজর কাড়তে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের অনেকে আগেভাগেই তৎপরতা শুরু করেছেন। এরমধ্যে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারও রয়েছেন।

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় দিলোয়ার হোসেন দিনারের পক্ষে প্রচার শুরু করে দিয়েছেন তার সমর্থকরা।

এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, আল্লাহতালার হুকুম হলে ইচ্ছা আছে জনগণের সেবা করার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.