Sylhet Today 24 PRINT

সিলেটে বিপুল পরিমান ভেজাল কসমেটিক্স জব্দ, মোটা অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটে ক্যান্সারের জন্য দায়ী মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কসমেটিক্স সমাগ্রী জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে সঙ্গে মোটা অংকের জরিমানাও আদায় করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর লালদিঘীরপার হকার্স মার্কেটে অভিযান চালিয়ে এসব পণ্য পোড়ানোর পাশাপাশি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লালদিঘীরপার হকার্স মার্কেটের বি ব্লক, ১৭নং গলির ৭৫৮নং দোকান রুদ্রাক্ষি এন্টারপ্রাইজের গুদামে প্রচুর বিক্রয় নিষিদ্ধ ভেজাল কসমেটিক্স সামগ্রী মজুত রয়েছে যা মানব দেহের স্কিন ক্যান্সারের জন্য দায়ী।

তিনি জানান, এরপর তারা র‌্যাব-৯ সদস্যদের সহযোগীতায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও দোকানটির একজন কর্মচারীকে আটক করেন। পরে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে আটক কর্মচারীকে ছেড়ে দেওয়া হয় এবং ওইসব ভেজাল পণ্য প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।

এসময় অবৈধভাবে আমদানিকৃত নকল অলিভওয়েলসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যও জব্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.