Sylhet Today 24 PRINT

সিলেটে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে জৈন্তাপুরের দরবস্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই আতিকুর রহমান জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মহাসড়কের দরবস্ত টেংরা এলাকায় দায়িত্ব পালনকালে তামাবিলগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন এএসআই আতিকুর রহমান। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.