ডেস্ক রিপোর্ট | ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
উদ্যমে উত্তরণে শতকোটি’র বিপ্লব প্রচারাভিযান উপলক্ষে ১৪ই ফেব্রুয়ারি ২০১৬ইং রবিবার সকাল ১১ঘটিকায় যৌন হয়রানি নির্মূলকরণে নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে সিলেট নগরীর দর্শন দেউড়ী এলাকায় বিশ্বব্যাপী নারীর প্রতি চলমান সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্য নিবার্হী সদস্য মেজনিন কর্মসূচি ব্র্যাক সিলেটের সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্য নিবার্হী সদস্য বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরীর যুগ্ম সাধারন সম্পাদক রোটারিয়ান মিজানুর রহমান মিজান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উদ্যমে উত্তরণে শতকোটি বিশ্বব্যাপী নারীর প্রতি চলমান সহিংসতা প্রতিরোধ সংগঠিত প্রচারণা আন্দোলন। নারীর প্রতি চলমান সহিংসতা প্রতিরোধ দেশে দেশে ওয়ান বিলিয়ন রাইজিং এর ব্যানারে সহিংসতা প্রতিরোধ ও ন্যায়বিচারের দাবীতে বিশ্বব্যাপী ১৪ফেব্র“য়ারি লক্ষ লক্ষ নাগরিকের পাশাপাশি বাংলাদেশেও শত শত মানুষ উদ্যমে উত্তরণে শতকোটি’র ব্যানারে সহিংসতা প্রতিরোধ ন্যায়বিচারের দাবীতে অফিস আদালত গৃহাঙ্গন থেকে বেরিয়ে এসে রাজপথে দাড়িয়ে এবং সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে সোচ্চার হচ্ছে।
তিনি বক্তব্যে আরও বলেন, বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে নারী ও কন্যাশিশুদের জীবন ও সম্পদের নিরাপত্তাবিধানে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে শতকোটির বিপ্লব অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিক সময়েই নারী নির্যাতন এবং ন্যায়বিচারের প্রশ্নটি চরম উপেক্ষিত থাকে। বাংলাদেশে বেশিরভাগ নারী নির্যাতনের ঘটনা থানায় নথিভুক্ত বা আদালতে মামলা হয়না যা আমাদের জন্য অত্যন্ত দু:খ জনক ও উদ্বেগের কারণ।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যৌন হয়রানি নির্মূলকরণে নেটওয়ার্ক সিলেটের সদস্য ও আব্দুল গফুর ইসলামিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউর রহমান। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্য নির্বাহী সদস্য কহিনুর বেগম, আলী আহসান হাবীব ও শাহ আলম। মানববন্ধনে সভা প্রধান ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্য নির্বাহী সদস্য কৃষি প্রযুক্তিবীদ আব্দুল হাই আজাদ বাবলা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্য নির্বাহী সদস্য শামীমআরা, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ মে র মহাসচিব আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিলেট উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন, মেজনিন কর্মসূচি ব্র্যাক সিলেটের জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রোকেয়া বেগম,শাহ্ এমরান আলী সহ সুশিলসমাজ, সংবাদকর্মী, কমিউনিটি ওয়াচগ্রুপ, স্টুডেন্ট ওয়াচগ্রুপ সহ এনজিও কর্মীগন।
উক্ত মানববন্ধনে নারীর প্রতি চলমান সহিংসতা বন্ধে সকলে বলেন, একতাই পরিবর্তনের মূল চালিকা শক্তি তাই সবাই মিলে প্রতিবাদ জারী রাখি, সোচ্চার হই নারী নির্যাতনের বিরুদ্ধে বিপ্লবের অগ্নি শপথে, ন্যায্যতা আর সমতার দাবীতে।