Sylhet Today 24 PRINT

গোটাটিকর থেকে ‘ছিনতাইকারী’ সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০২৬

শাহপরান (রহঃ) থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারী চক্রের ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে শাহপরান (রহঃ) থানার শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের অভিযানে মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকা সাদ্দাম হোসেন (৩০) নামে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি হতে শাহপরাণ (রঃ) থানার একটি মামলার আসামি।

এসময় ছিনতাই কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সাদ্দাম মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার নিকট হতে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.