Sylhet Today 24 PRINT

রান্না ঘরে ৪০ বোতল ফেন্সিডিল, মিনারা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০২ মার্চ, ২০২৬

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় একটি বাসার রান্না ঘর থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় মিনারা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১ মার্চ) রাতে মোগলাবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়।

সোমবার (২ মার্চ) দুপুরে মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতারকৃত মিনারা বেগমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তারকৃত মিনারা বেগম (৩৫) সিলেট জেলার বিয়ানীবাজার থানার বিলুয়া এলাকার বাসিন্দা কাশিম আহমদ চৌধুরীর স্ত্রী।

র‌্যাব জানায়, অভিযান শুরুর সাথে সাথে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়। অপর একজন দৌড়ে পালিয়ে যান। নারীর কাছ থেকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে রান্নাঘরের সিলিংয়ের ওপর রাখা একটি কার্টনের ভেতর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.