Sylhet Today 24 PRINT

নগরী থেকে চার তরুণীকে আটক

নিজস্ব প্রতিবেদক |  ০২ মার্চ, ২০২৬

সিলেট নগরীর নাইওরপুল থেকে চার তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১টার দিকে নাইওরপুলস্থ এসএ পরিবহনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কিটকেট চকলেট জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- যশোর জেলার মনিরামপুর থানার তাজপুরের আবু বাক্কারের মেয়ে শিরিনা, খুলনা জেলার ডুমুরিয়া থানার আইতলা বাজারের আকরাম আলীর মেয়ে লিমা, যশোর কতোয়ালী থানার শংকরপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে শিলা বেগম ও একই গ্রামের আছাদ নূরের মেয়ে লিনা খাতুন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.