Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে মারা গেলেন কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০২৬

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী আর নেই্। রবিবার (১ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটের সময় যুক্তরাষ্ট্রের নিউইয়ার্ক নর্থ সোর ইউনির্ভাসিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আন্তীয স্বজন রেখে মারা যান। মুমিন চৌধুরীর গ্রামের বাড়ী কানাইঘাট পৌরসভার দুর্ভপুর গ্রামে।

মৃত্যুর পূর্বে তিনি সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও মহানগর কৃষকলীগের আহবায়ক ছিলেন।

জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি মেয়ের বাসায় বসবাস করতেন। শুক্রবার সেহরীর পর গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে আব্দুল মুমিন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সার্পোটে থাকা অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ দেশের বাড়ি কানাইঘাটে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল মুমিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২৪ সালে তিনি ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ না করে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

যুক্তরাষ্ট্রে যাবার পূর্বে তিনি পবিত্র উমরা পালন করতে সৌদি আরবে যান। আব্দুল মুমিন চৌধুরী দীর্ঘদিন কুয়েত ও কাতারে ছিলেন। ৯০ দশকে কুয়েতে থাকা অবস্থায় কানাইঘাট সহ সিলেটের বিভিন্ন উপজেলার হাজারো মানুষকে তিনি কুয়েতে ভিসা দিয়ে নিতে সহযোগীতা করেন। কুয়েতে প্রবাসী কমিউনিটির দীর্ঘদিন তিনি নেতৃত্ব দেন। তিনি পাশাপাশি কুয়েতস্থ জালালাবাদ এসোশিয়েসনের সভাপতি ছিলেন।

যুক্তরাষ্ট্রে দাফন সম্পন্ন: পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার যুক্তরাষ্ট্র সময় বাদ যোহর ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে নামাজে যানাজা শেষে লরেল গ্রোভ ক্যামেটারিতে তার দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুর সংবাদ দেশের বাড়ি কানাইঘাটে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার আত্মার মাগফিরাত কামনা করে কানাইঘাটের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় কোরআনে খতম সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.