Sylhet Today 24 PRINT

সিলেটে প্রশাসনিক রদবদল শুরু, আসছেন নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০২৬

নির্বাচনের পর প্রশাসনের উচ্চি পর্যায়ে রবদবদল শুরু করেছে নতুন সরকার। এর ধারাবাহিকতায় সিলেটে পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে সিলেট আসনে ড. চৌধুরী মো: যাবের সাদেক।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। এই বদলির মাধ্যমে সিলেটে প্রশাসনিক পর্যায়ে রদবদল শুরু করল নতুন সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’র পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ভোটের আগে গত বছরের নভেম্বরে সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগ দেন কাজী আখতার উল আলম। তিন মাসের মধ্যেই তাকে বদলি করা হ

অপরদিকে সিলেটের নবনিযুক্ত পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেককে জামালপুর থেকে সিলেটে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.