Sylhet Today 24 PRINT

সাংবাদিক শংকর দাসের মায়ের মৃত্যু, শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০২৬

দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান আলোকচিত্রী ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য শংকর দাসের মা অবসরপ্রাপ্ত শিক্ষক সনত চন্দ্র দাসের স্ত্রী আরতি রানী দাস (৭০) মারা গেছেন।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টা ২৫ মিনিটে সিলেট লামাবাজার নয়াপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার গোলাপগঞ্জ ঢাক দক্ষিণ ছয়ঘড়ি নিজ গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়।

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শোক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক শংকর দাসের মা আরতি রানী দাস (৭০), এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.