Sylhet Today 24 PRINT

সিলেটে বাড়িতে ৯২০ লিটার ডিজেল মজুদ, ৩ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক |  ১১ মার্চ, ২০২৬

সিলেটে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ করে বিক্রির অপরাধে তিনজনকে কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই কারাদন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, এয়ারপোর্ট থানার সাহেবেরবাজার ধোপাগুল এলাকার নুনু মিয়ার ছেলে উসমান (৫৫), মজু মিয়ার ছেলে হাফিজ মো. লাহিন (৩৬) ও লুলু মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫)।

অভিযানকালে আসামিদের বসতবাড়ি থেকে ৯২০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

তাদের সবাইকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.