Sylhet Today 24 PRINT

সুরমা বাইপাস থেকে শতাধিক বিদেশি মদের বোতলসহ ৪ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১১ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

সিলেটের সুরমার বাইপাস থেকে শতাধিক বোতল বিদেশি মদসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

বুধবার (১১ মার্চ) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরমা বাইপাসের সুচারু ড্রাই ক্লিনার্স নামক দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করে যাত্রীবাহি বাসের (রেজি নং ঢাকা মেট্রো-ব-১৫-৮০৩৪) ভিতর তল্লাশী চালিয়ে ১০২ বোতল বিদেশি মদসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ঢাকার কেরানীগঞ্জ থানার দক্ষিণ রামেরকান্দা শাক্তা এলাকার ইসমাইল হোসেন ও রাশেদা বেগমের ছেলে মো. রাশেদ (২১), মো. আলমগীর মিয়া ও নার্গিস বেগমের ছেলে আবুল কালাম (২৬) এবং মো. পাভেল মিয়া (৩১), মৃত ফেনী মোহন মন্ডল ও মৃত কালীদাসীর ছেলে তপন মন্ডল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.