নিজস্ব প্রতিবেদক | ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
ঐতিহ্যে ধারাবাহিকতায় সিলেটে সরস্বতি পূজার প্রতিমা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাত ৮ টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে এ শোভাযাত্রা শুরু হয়। এরআগে বিভিন্ন পূজামন্ডপ থেকে প্রতিমা নিয়ে জড়ো করা হয় সেখানে।
শোভাযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন মদন মোহন কলেজের অধ্যাপক জয়ন্ত কুমার দাশ। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।
এসময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
আলোচনা পর্বের শুরুতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্যের মৃত্যুতে একমিনিট নিরবতা পালন করা হয়।
এরপরপরই শুরু হয় বর্নাঢ্য শোভাযাত্রা। বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত হয়ে ঢাক ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সুসজ্জিত ট্রাকে করে দুই শতাধিক পূজামন্ডপ অংশ নেয় শোভাযাত্রায়।