Sylhet Today 24 PRINT

অবশেষে শপথ নিলেন বড়লেখার কনিষ্ট কাউন্সিলর রাহেন

বড়লেখা প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

অবশেষে আইনি প্রতিবন্ধকতা কাটিয়ে শপথ নিলেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে বিজয়ী ৮নং ওয়ার্ড কাউন্সিলর রাহেন পারভেজ রিপন। ১৪ ফেব্রুয়ারি (রবিবার) সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন ভূঁইয়া রাহেন পারভেজ রিপনকে শপথ পাঠ করান।

এর আগে ২৭ জানুয়ারি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের নব-নির্বাচিত সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বয়স সংক্রান্ত জটিলতায় আদালতের স্থগিতাদেশের কারণে তিনি শপথ নিতে পারেননি।

জানা যায়, নির্বাচনে রিপনের কাছে পরাজিত প্রার্থী শামীম আহমদ উচ্চ আদালতে ৮ নং ওয়ার্ডের নির্বাচনের গেজেট প্রকাশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। রিপনের বয়স কম দেখিয়ে এ আবেদন করেন তিনি। তার আবেদন আমলে নিয়ে আদালত এই ওয়ার্ডের গেজেট প্রকাশের উপর স্থগিতাদেশ জারি করেন। এ কারণে ২৭ জানুয়ারি বুধবার রিপন চিঠি পেয়েও শপথ গ্রহণ করতে পারেননি। তবে আদালতের আদেশের আগেই রিপনের নামে গেজেট প্রকাশ হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মাত্র ৭ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্ধী প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন রিপন।

পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সমর্থনে ৩৭৯ ভোট পান তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ২ বারের পৌর কাউন্সিলর বিএনপির শামীম আহমদ ৩৭২ ভোট পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.