Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০২৬

হবিগঞ্জে ডিউটিরত অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম মোশাররফ হোসেন দুলাল (৫৯)। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুন নুর।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে মোশাররফ হোসেন দুলাল শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর উপজেলায় কর্মরত ছিলেন। এসময় তিনি বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিক চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোশাররফ হোসেন দুলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা বড়বাড়ীর বাসিন্দা। তার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। আর ৬মাস পরেই তিনি অবসরে চলে যাবেন বলে জানা যায়। তিনি এর আগে দীর্ঘদিন হবিগঞ্জ কোর্টে কর্মরত ছিলেন।

বেলা আড়াইটায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে তার জানাযা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.