Sylhet Today 24 PRINT

মাহায় জমজমাট ঈদের বাজার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০২৬

সিলেটের ফ্যাশন সচেতন মানুষদের অন্যতম পছন্দ ‘মাহা’। সারাবছরই মাহাতে ভিড় লেগে থাকে। ঈদ এলে তা বেড়ে যায় বহুগুণ। এবারও তার ব্যতিক্রম নয়।

এবারও ক্রেতাদের পছন্দের শীর্ষে মাহাএবারও ক্রেতাদের পছন্দের শীর্ষে মাহা।
সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগে আছে নগরীর নয়াসড়কে অবস্থিত 'মাহা' ফ্যাশন হাউজে।

সিলেটের শিশু, তরুণীসহ সবার পছন্দের শীর্ষে এখন এই ফ্যাশন হাউজটি। কোনো ব্যান্ড না হয়েও একটি ফাশন হাউস কি করে ক্রেতাদের প্রথম পছন্দ হতে পারে তার উৎকৃষ্ট উদহারণ যেনো- মাহা।

শাড়ি, ড্রেস, বাচ্চাদের কাপড়, কসমেটিক্স, জুয়েলারী আইটেম আর পাঞ্জাবীর অপরূপ সমন্বয়ে সজ্জিত এই জনপ্রিয় ফ্যাশন হাউজটি।

ঈদের মার্কেটে মাহায় গিয়ে দেখা যায়, ক্রেতাদের উপচেপড়া ভীড়। বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, রমজানের শুরু থেকেই ভালো চলছে বেছাকেনা।

বিক্রেতারা জানান, এবার ঈদে ক্রেতাদের পছন্দের শীর্ষে ভারতীয় রেডি ড্রেস। আর শাড়ির মধ্যে কাজ করা ইন্ডিয়ান শাড়ি, কাতান ও জর্জেট শাড়ির চাহিদা বেশি। মাহায় এবার শাড়ির দাম পড়বে ৩০০০ থেকে ৪৫০০০ টাকা।

কসমেটিক্স সামগ্রীও রয়েছে মাহায়। এর মধ্যে কানের দোল আর ব্রেসলেট বেশি বিক্রি হচ্ছে। বাচ্চাদেরও বিভিন্ন বাহারি রকমের পোশাক রয়েছে এখানে।

বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবীও পাওয়া যাচ্ছে মাহায়।

ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ঈদের কেনাকাটা মাহা ছাড়া তারা কল্পনাও করতে পারেন না। মাহার যে কালেকশন আছে তা সিলেটের অন্য কোথাও পাওয়া যায় না। মাহার ড্রেস, শাড়ী মানে ও ডিজাইনে অনন্য।

মাহা'র ব্যবস্থাপক আব্দুল কাদির সিলেটটুডেকে বলেন, প্রতিটি উৎসবেই আমাদের বেছাকেনা ভালো হয়। ক্রেতারা মাহায় কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি বলেন, রমজানের শুরি থেকেই বিক্রি ভালো হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতা সমাগম আরো বাড়ছে।

তিনি বলেন, এবার ক্রেতাদের ভারতীয় রেডি ড্রেসে আগ্রহ বেশি। মাহায় ৩ থেকে ৪৫ হাজার দামের রেডি ড্রেস পাওয়া যাচ্ছে। এছাড়া ভারতীয় সিল্ক ও কাতান এবং দেশি জামদানিও ভালো বিক্রি হচ্ছে।

এছাড়া আন্ডার গার্মেন্টস, আতর, পারফিউম ও বিভিন্ন ধরনের প্রসাধনী, বিভিন্ন স্টাইলের পার্টসও ভালো বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.