Sylhet Today 24 PRINT

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার মঙ্গলবার বিতরণ করবেন সিসিক প্রশাসক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা মঙ্গলবার (১৭ মার্চ ) বিতরণ করবেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার সকাল ১১টায় নগরভবন প্রাঙ্গনে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ অনুদানের টাকা তুলে দেবেন তিনি।

প্রসঙ্গত, পবিত্র ঈদুর ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেন। গত রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.