Sylhet Today 24 PRINT

বালাগঞ্জ কলেজে স্বরসতী পূজা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

ফাইল ছবি

বালাগঞ্জ ডিগ্রি কলেজে প্রতি বছরের ন্যায় এবারও গত শনিবার কলেজের মাঠে সনাতন ধর্মাবলম্বী যথাযথ ভাবগাম্বীর্যপূর্ণ পরিবেশে সারাদিন ব্যাপী পূজার্চ্চনা ও আপ্যায়নের মাধ্যমে সরস্বতী পূজা পালন করেছে।

পূজার দিন সন্ধ্যায় পূজামন্ডপের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রণয় কুমার পাল, আব্দুল জলিল, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য জুনেদ আহমদ, সহকারী অধ্যাপক নন্দা দে, প্রভাষক ইমরুল কায়েস মৃধা, আকরাম হোসেন, বুলবুল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা তুহিন মনসুর, জুয়েল আহমদ, নয়ন তালুকদার প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে পার্থসারথী পাল, পার্থসারথী দাস, সৌরভ দেবনাথ, অরিন্দম বিশ্বাস, মোহন চক্রবর্তী, তমাল বনিক, আশিস দাস, অপু, ঝুমন, ঝিনুক, অঞ্জন, হ্রদয় প্রমুখ।
গতকাল রোববার র‌্যালি শেষে কুশিয়ারা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়। বিজ্ঞপ্তি

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.