Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) উপজেলার প্রায় পাঁচ শতাধিক ঈদগাহ এবং মসজিদে সকাল ৮ টা থেকে সকাল সাড়ে ৮ টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের মতো এবারও ঈদগাহ ও মসজিদগুলোতে মুসল্লিদের ঢল ছিল।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার সকল স্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.