Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

মাধবপুর প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার আন্দিউড়া এলাকারে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক ইব্রাহীম (৩৫) তার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। কিশোরগঞ্জের সজিব (১২) ও তার মা আসমা আক্তার (৪০)। এছাড়া একজন পুরুষের পরিচয় মেলেনি।

মাধবপুর থানার এসআই আব্দুর রহিম জানান, সিলেট থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে রাতে আন্দিউড়া এলাকায় ঘরের আসবাবপত্র বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ সকালে খাল থেকে থেকে পিকআপের উদ্ধার করতে গিয়ে চারজনের মরদেহ পায়। গাড়ির কেবিনের ভেতর থেকে এক নারী, ১২ বছর বয়সী এক কিশোর এবং দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.