নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০২৬
সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।
আজ রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়েস লোদী জানান, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের, তিনিও সিলেটে আসতে পারছেন না। সেজন্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে।