Sylhet Today 24 PRINT

সিলেটে চোরাই পণ্যসহ গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মার্চ, ২০২৬

সিলেট-তামাবিল মহসড়কের বটেশ্বর থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই চোরাকারবারী বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২৪ মার্চ) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানায়, সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট চলাকালে চোরাই পণ্যসহ তাদের আটক করে শাহপরাণ থানাপুলিশের একটি দল।

আটককৃতরা হলেন, নরসিংদীর মাধবদী থানারখোর্দনপাড়া গ্রামের আব্দুল লতিফ ও আনোয়ারা বেগমের ছেলে মো. বাদল মিয়া (৩৫), মো. আব্দুল হান্নান ও খোজেদা বেগমের ছেলে মো. বিল্লাল (২৬), নারায়নগঞ্জের আড়াইহাজার থানার সর্বাবটেক এলাকার মৃত মাহমুদ আলী ও সমচান বেগমের ছেলে ইলিয়াস (৬০), নরসিংদী সদর থানার দক্ষিণ শিলকান্দি এলাকার মোজাম্মেল কাজী ও ফুল নেহার বেগমের ছেলে রিফাত হোসেন (২০), নরসিংদীর মাধবদী থানার খোর্দ্দনওপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীন ও পারভীন আক্তারের ছেলে মো. ইকবাল হোসেন (৪০), নারায়নগঞ্জের আড়াই হাজার থানার দক্ষিণ সরূপাব এলাকার সিরাজ উদ্দিন ও খাইরুন্নেছার ছেলে সাকিদুল ইসলাম কাজেন (৩৫), মৃত মফিজুর রহমানের ছেলে রিয়াদ মিয়া (২৬), শামসুজ্জামান ভূঁইয়া ও তাসলিমা বেগমের ছেলে তাওসিফুজ্জামান মাহিন (১৯) ও রসুলপুর এলাকার মৃত ছানাউল্লা ও রাশেদা বেগমের ছেলে রিফাত (২৬)।

এসময় তাদের হেফাজত থেকে ২ লাখ ৭০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এরমধ্যে ২ লাখ ২০ হাজার টাকার ভাতীয় জিরা, ৫০ হাজার টাকার ডাভ সাবান, ইন্দোনেশিয়ান হারমোনি বিউটি সোপ, ওলিভওয়েল, নেসলে কিটক্যাট চকোলেট ইত্যাদি।

এ ব্যাপারে শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.