নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০২৬
সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেলে তেল সরবরাহের ক্ষেত্রে নতুন কিছু শর্ত জারি করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব শর্ত আরোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো হলো- মোটর সাইকেলে তেল সংগ্রহহের ক্ষেত্রে মোটরসাইকেলের চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেল অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং চালক ও আরোহী উভয়ের মাথায় নিরাপত্তা হেলমেট থাকতে হবে।
এসব শর্ত পূরণে ব্যর্থ হলে মোটরসাইকেলে তেল সরবরাহ না করার জন্য ফিলিং স্টেশনগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত শর্তসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এ বিষয়ে সকল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।