Sylhet Today 24 PRINT

ট্রেনে ভেজাল খাদ্যদ্রব্য সরবারাহ চক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট থেকে ট্রেনের যাত্রীদের ভেজাল খাদ্যদ্রব্য সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মো. নবী(৩০) ও রাহুল(২৫)।

সকালে সিলেটে রেলওয়ে ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের আটক করা হয়।

সিলেট জেলা প্রশাসনের অতিরক্ত ম্যাজিস্ট্র্যাট জিয়াউল ইসলাম চৌধুরী জানান, সকালে রেলওয়ে ষ্টেশনে যাত্রীদের কাছে মেয়াদোত্তীর্ন খাবার পাওয় যায়। যাত্রীদের দেয়া তথ্য অনুযায়ী অনুসন্ধান করে ভেজাল খাদ্য সরবরাহকারীদের আটক করা হয়। জব্দ করা হয় বেশ কিছু ভেজাল ও মেয়াদেত্তীর্ন খাদ্যদ্রব্য।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ধারায় তাদের দুজনকেই একমাসের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে মো. নবীকে অতিরিক্ত ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দিয়েছেন তিনি।

এ ধরনের আরও ভেজাল খাবার সরবরাহকারী বিভিন্ন ট্রেনে ভেজাল খাবার পরিবেশনে সক্রিয় আছে। নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে তাদের আটক করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.