Sylhet Today 24 PRINT

ফিজায় মিললো ভারতীয় জিরা, আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০২৬

সিলেটের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোম্পানীর কারখানার ভেতরে অভিযান চালিয়ে ভারতীয় জিরার বড় একটা চালান জব্দ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) মোগলাবাজার থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে এই জিরা জব্দ ও সংশ্লিষ্ট আশরাফুল ইসলামকে (২২) আটক করে।

আশরাফুল জৈন্তাপুর থানার হরিপুর এলাকার জমসেদ আলীর ছেলে। বর্তমানে তিনি মোগলাবাজার থানার আলমপুর এলাকার মকসুদ আলীর বাড়ির ভাড়াটিয়া।
অভিযানে ১৪৮ বস্তায় ৪ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয় যার বাজার মূল্য ২৬ লাখ ৬৪ হাজার টাকা।

এ ব্যাপারে মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ৭/২৬/৩/২৬) দায়ের করে আশরাফুলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.