Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে গৃহবধূ খুন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। 

নিহতের নাম রিনা বেগম (২৪)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যবাগ এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তবে রিনার স্বামী গ্রামের আব্দুল হাই জানিয়েছেন, তিনি সকাল ১০টায় বাজার থেকে ফিরে স্ত্রীকে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

স্থানীয় আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবির আহমদ জানান, রিনা বেগমের গলায় কোনো চিহ্ন নেই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

এ ব্যাপারে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা করা হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.