Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের লাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুইদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় জোনায়েদ। সে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের মো. রমিজ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুইদিন পর, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলিশার কামারপাড়া এলাকা থেকে স্থানীয়রা তার লাশ দেখতে পায়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.