Sylhet Today 24 PRINT

সিলেটে অভিনব প্রতারণায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ!

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মার্চ, ২০২৬

সিলেটে অননুমোদিতভাবে নিজের ব্যাংক হিসাব থেকে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে ৩ লাখ টাকা স্থানান্তরের অভিযোগ তুলেছেন নগরীর আম্বরখানা বড় বাজার এলাকার মো. আব্দুল হান্নান চৌধুরীর ছেলে মো. ইসমাইল হোসেন আজাদ চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্মার্ট ফোনটি গত ২৬ মার্চ নিজের নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ার কিছুক্ষণ পর দেখেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লাখ ১০ টাকা অনুমতি ছাড়াই প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ০১৭৫১২১০০০০১২৫৩ নং হিসাবে স্থানান্তর হয়েছে। তিনি আতংকিত সাথে সাথে এয়ারপোর্ট থানায় একটি জিডি (নং ১৩২৮/২৬/৩/২৬) দায়ের করেন। পরে ওই ব্যাংকের সাথে যোগাযোগ করে জানতে পারেন, উল্লিখিত অ্যাকাউন্টে আরও অনেকের টাকা অবৈধভাবে স্থানান্তর হয়েছে।

তিনি জানান, এই হিসাবের মালিকের নাম মো. সোহেল রানা এবং তার নামে ইস্টার্ন ব্যাংকেও ১৫৫১৪৪০০০৫৮৫৩ নম্বর হিসাব রয়েছে। তিনি বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা গ্রহণ করে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করছেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংঘবদ্ধ এবং পরিকল্পিত প্রতারণা। ২৬ থেকে ২৮ মার্চ ব্যাংক বন্ধ না থাকলে হয়ত তাৎক্ষনিক অভিযোগ করে হিসাবটি ব্লক করা সম্ভব হতো এবং ক্ষতি ঠেকানো যেত। কিন্তু তা সম্ভব না হওয়ায় তিনি কল সেন্টারে অভিযোগ করেছেন, তবে এখনো কোনো প্রতিকার পান নি।

তিনি জানান, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলেও তারা তা গ্রহণ করেন নি।জাতীয় খবর

ইসমাইল হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের মাধ্যমে তার কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগীতা চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.