Sylhet Today 24 PRINT

সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মার্চ, ২০২৬

সিলেটের কাজিরবাজার থেকে ছিনতাইকারী সন্দেজে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রাব্বি ও রায়হান।

সোমবার (৩০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাপুলিশ তাদের গ্রেপ্তার করে।

তাদের মধ্যে জাহিদুল ইসলাম রাব্বি (৩০) সুনামগঞ্জ সদর থানার তেঘরিয়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে আর রায়হান ওরফে লাহিন (৩০) কোতোয়ালী থানার আখালিয়া নেহারীপাড়া ডি ব্লকের তারেক মিয়ার কলোনীর ২৭নং বাসার ধনাই মিয়া ও আজিজুন নেছার ছেলে।

তারা কোতোয়ালী মডেল থানায় ২০২৫ সালের দায়েরকৃত ছিনতাই মামলার সন্ধিগ্ধ আসামি।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের অপরাধ রেকর্ড পর্যালোচনা করে রাব্বির বিরুদ্ধে ৮টি চুরির ও রায়হানের বিরুদ্ধে ২টি মারামারির মামলা পাওয়া গেছে।

দু’জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.