নিজস্ব প্রতিবেদক | ৩১ মার্চ, ২০২৬
সিলেটে গত ৩২ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মোট ৬৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ও নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী ও অন্যান্য অভিযুক্ত রয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে এসব তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (রবিবার দিবাগত) রাত ১২টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক বা গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৮, ওয়ারেন্টভুক্ত ৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার ১০, সন্দেহভাজন ৪, হকার ৭ ও মেট্রোপলিটন অধ্যাদেশ আইনে দায়েরকৃত মামলার আসামি ৩১ জন।
তাদের সবাইকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।