Sylhet Today 24 PRINT

বড়লেখায় জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৫

মৌলভীবাজ‍ারের বড়লেখা উপজেলার কান্দিগাঁও এলাকা থেকে পুলিশ অ্যাসল্ট মামলায় এ এম রায়হান উদ্দিন (৪২) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। রায়হান উপজেলার বাহদুরপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রায়হান উদ্দিনের বিরুদ্ধে বাসে আগুন ও নাশকতার ঘটনায় থানায় মামলা রয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.